1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় প্রধান বিচারপতির অভিভাষণ স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

করোনায় প্রধান বিচারপতির অভিভাষণ স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৭৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা: আগামী ৪ এপ্রিল প্রধান বিচারপতির নির্ধারিত দিক-নির্দেশনামূলক অভিভাষণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দেশের সব জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে এই ভাষণ দেওয়ার কথা ছিলো।

সোমবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিদ্যমান। উদ্ভুত পরিস্থিতিতে আগামী ৪ এপ্রিল সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সুপ্রিম কোর্ট কর্তৃক আয়োজিতব্য দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান অনুষ্ঠান নির্দশক্রমে স্থগিত করা হলো।

এর আগে, গত ১৬ মার্চ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, মুজিববর্ষে বিচার বিভাগে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে ৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ৬৪ জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক অভিভাষণ দিবেন প্রধান বিচারপতি।

যেখানে আইনমন্ত্রী আনিসুল হকেরও থাকার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net