1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গহিরায় অলিয়ে কামেল হযরত শাহ্ সূফি মাওলানা রওশন শাহ্ (র:)"র ওরশ শরীফ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

গহিরায় অলিয়ে কামেল হযরত শাহ্ সূফি মাওলানা রওশন শাহ্ (র:)”র ওরশ শরীফ সম্পন্ন

শাহাদাত হোসেন ,রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২৯০ বার

রাউজান গহিরায় অলিয়ে কামেল হযরত শাহ্ সূফি মাওলানা রওশন শাহ্ (র:) ‘র বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষ্যে আজিমুশশান শানে হাবীবে মোস্তাফা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১০ জানুয়ারি ( সোমবার)বাদে এশা হযরত রওশন শাহ্ (র:) স্মৃতি সংসদ ও মাজার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রওশন শাহ্ (র:) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর জামান। উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ আমির খসরু,প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও রাউজান পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল।

প্রধান অলোচক ছিলেন ঢাকা কাদেরী তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক,প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী গোমদন্ডী দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।মোহাম্মদ তারেক মঈনউদ্দিন ও তৌহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,মোহাম্মদ মঞ্জুরুল আলম,প্রফেসর এস এম নুরুচ্ছাপা,মঞ্জুরুল ইসলাম চৌধুরী,আনিস উল খাঁন বাবর ।বিশেষ বক্তা ছিলেন মাওলানা শামসুল করিম, মাওলানা কাজী আকবর কাদেরী, মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা রেজাউল করিম সহ হযরত রওশন শাহ্ (র:) স্মৃতি সংসদ ও মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।পরে আগত আশেক ভক্তদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net