1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় ভাড়াটিয়াকে কুপিয়েছে বাড়ির মালিক!! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় ভাড়াটিয়াকে কুপিয়েছে বাড়ির মালিক!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৩৫১ বার

গাজীপুরের শ্রীপুরে বাড়ির মালিকের পক্ষে মিথ্যা মামলায় সাক্ষ্য না দেওয়ায় ভাড়াটিয়া দম্পতিকে কুপিয়ে নির্যাতনের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে।
১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার মুলাইদ (রঙ্গিলা বাজার) এলাকায় এই ঘটনা ঘটেছে। নির্যাতনকারী বাড়ির মালিক আসাদ মিয়া ওরফে ডান্ডি (৩৮) রঙ্গিলা বাজারের কুদ্দুছ শেখের ছেলে।নির্যাতনের শিকার আজহারুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর থানার শিলপুর গ্রামের সুরুজ আলীর ছেলে। দিনমজুর আজহারুল ইসলাম তার স্ত্রী পোশাক শ্রমিক নাছিমাকে নিয়ে গত দুই মাস আগে আসাদের মালিকানাধীন বাড়িতে উঠেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়িওয়ালা আসাদ মিয়া সম্প্রতি এলাকা বাসীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে গাজীপুর কোর্টে যা পিবিআই এর তদন্তাধীন। ওই মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে জোর করা হয় ওই ভাড়াটিয়া দম্পতিকে।

আহত আজহারুল ইসলাম বলেন, গত কয়েকদিন যাবৎ আমাকে ও আমার স্ত্রীকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আমরা রাজি না হওয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ধারালো দা নিয়ে হঠাৎ আমার ডান হাতে কুপ মারে। আমার স্ত্রী নাসিমা এগিয়ে আসলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করে। পরে এলাকাবাসী আমাদের আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় বাড়ির মালিক আসাদকে অভিযুক্ত করে নির্যাতনের শিকার আজহারুল ইসলাম শ্রীপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net