1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জমি ভোগদখলে বাঁধা দেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

ফুলছড়িতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জমি ভোগদখলে বাঁধা দেওয়ার অভিযোগ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৪৯৩ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার জমি ভোগদখলে বাঁধা দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আনছার আলী সরকার।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ জানুয়ারি দুপুরে ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে মো. আনছার আলী সরকারের ছেলে মো. নুরুল আমিন রতন (৩৫) নিজ জমিতে কাজ করছিলেন। এসময় একই গ্রামের মধু বেপারী (৫৫), অদু বেপারী (৫০), মো. দুদু মিয়া (৬০), মধু বেপারীর ছেলে লিটন বেপারী (৩২) ও ঠান্ডা মিয়া (৩০), অদু বেপারীর ছেলে মো. লায়ন মিয়া (২৫) এবং মো. দুদু মিয়ার ছেলে উজ্জ্বল বেপারী (৩৪) পূর্বপরিকল্পিতভাবে নুরুল আমিন রতনের উপর হামলা চালান। তারা দেশীয় অস্ত্র, লোহার রড, ছুরি ও বাঁশের লাঠির আঘাতে তাকে গুরুতর আহত করেন।

এসময় তারা নুরুল আমিন রতনের কাছে থাকা এক লক্ষ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মধু বেপারী, অদু বেপারী ও মো. দুদু মিয়াসহ তাদের ছেলেরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, মো. আনছার আলী সরকার এই জমি চাষাবাদ করতে পারবে না ও তারা নিজেরাই ভোগদখল করবে। এসময় নুরুল আমিন রতনের চিৎকারে কাতলামারী গ্রামের ননী মহন দাস (৬০), বিমল চন্দ্র (৫১), পচু চন্দ্র (৫৮) ও আজিম উদ্দিনসহ (৬২) আরও অনেকে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। শুধু তাই নয়, আজ বেঁচে গেলি ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মধু বেপারী, অদু বেপারী ও মো. দুদু মিয়াসহ তাদের ছেলেরা। এ ঘটনায় পরদিন ২০ জানুয়ারি ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আনছার আলী সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net