1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদ্রোহী শতবর্ষ সম্মাননা পেলেন নীলফামারীর শরীফ মিয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্রোহী শতবর্ষ সম্মাননা পেলেন নীলফামারীর শরীফ মিয়া

ইবনে সাঈদ অঙ্কুর, নীলফামারীর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৪৬৭ বার

নৃত্য যে শুধু এখন বিনোদন নয়, নৃত্যের মাধ্যমে চলছে সমাজ সংস্কারের কাজ,মানুষের শারীরিক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতেও নেওয়া হচ্ছে ড্যান্স থেরাপি। এমনকি কারাগারের সংশোধনাগার কেন্দ্রেও নৃত্যের মাধ্যমে অপরাধীদের সংশোধন চলছে। এই বিদ্যা অর্জন করতে পারলে হওয়া যায় একজন শিল্পমনা মানুষ। এমনি একজন শিল্পমনা তরুণ নৃত্য শিল্পী শরীফ মিয়া।পিতা মৃত নয়া মিয়া ও শরিফা বেগমের গর্ভে জন্ম তার।

বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে সৃষ্টিশীল একাডেমীর প্রতিষ্ঠাতা শরীফ মিয়া কে এই সম্মাননা দেওয়া হয়। এর আগেও তিনি শরিফ নৃত্যশিল্পী সংস্থার মাধ্যমে জাতীয় পুরুস্কার এবং ২০২০ সালে সেরা নৃত্য পরিচালক হিসেবে এয়্যার্ড পেয়েছেন।

২০১৫ সালের জুলাইয়ের দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে তার নাচের যাত্রা শুরু। শান্ত মারিয়ম ইউনিভার্সিটি থেকে নৃত্য বিষয়ে বি.এ অনার্স শেষ করে বিদেশে মাস্টার্স পড়ার ইচ্ছে শরিফের। নৃত্য শিখার পাশাপাশি তার নিজ উদ্যোগে সৃষ্টিশীল একাডেমির মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীদের মাঝে নৃত্য শিক্ষা দিয়ে আসছেন তিনি।

তার হৃদয়ে প্রস্ফুটিত হয়েছে নৃত্য ও ছন্দের ফুল। সৃজনশীল নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যচর্চার মাঝে নিজেকে খুঁজে নিয়েছে একজন প্রকৃত নৃত্য শিল্পী হিসেবে। তার মনের গভীরে গেঁথে আছে নৃত্যের শেকড়।

এই সম্মাননা পেয়ে তিনি জানান, আমি বিশ্বাস করি যে কোন কাজকে সম্মানের সাথে নিলে তার ভালো ফিরতি বার্তা আসবে। আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একদিন এই উপহারগুলোই আমাকে আরও ভালো কিছু করতে শক্তি জোগান দিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net