যে বয়সে বন্ধুদের সঙ্গে যার খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা, কিন্তু ঘাতক ব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়।
গত এক মাস যাবৎ ঢাকার ক্যান্সার ইনিস্টিটিউটে হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার হোসেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী গ্রামের মোক্তার আহমদ-আনোয়ারা বেগমের পুত্র।

দেলোয়ারের পিতা মোক্তার আহমদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে কক্সবাজার ও পরে ঢাকার ক্যান্সার ইনিস্টিটিউটে হাসপাতালে
গিয়ে ডাক্তার দেখায় এবং একাধিক পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে তার শরীরে ক্যান্সার বাসা বেধেছে। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার নিরাময় সম্ভব। যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন।
অসহায় বাবা মোক্তার তার শেষ সম্বল যা ছিল তার ছেলের জন্য খরচ করে শুন্য হয়ে গেছে। বর্তমানে ছেলের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু দরিদ্র কৃষক বাবার পক্ষে দেলোয়ারের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই একজন অসহায় পিতা তার আদরের ছেলেটির প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।
তাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর -জসিম উদ্দিন রোগীর মামা 01833473766
(পার্সোনাল) যোগাযোগ করতে পরিবার থেকে অনুরোধ করা হয়েছে।