1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাহারাইনে হক কমিটির উদ্যোগে সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী"র ওরশ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক

বাহারাইনে হক কমিটির উদ্যোগে সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী”র ওরশ সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪০৩ বার

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বাহরাইন শাখার উদ্যোগে মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ্সূফি হযরত মাওলান সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)”র ১১৬ তম ওরশ শরীফ নানা আয়োজনে পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল কোরআন তিলাওয়াত, নাতে রাসুল, মাইজভাণ্ডারী গজল ও মিলাদ মাহফিল।বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের মোঃ এনামুল হক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আশেকে রাসুল, আশেকে গাউসুল আজম মাইজভাণ্ডারী, মঈনিয়া যুব ফোরাম, খালেক মঞ্জিল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার মূলনীতি সপ্তকর্ম পদ্ধতির অনুসরণ করে নিজেদের এই দুনিয়াবী জিন্দেগি টা যাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টজনক অতিবাহিত করে চলতে পারি সেটার তাগিদ দিয়েছেন। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net