1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে জলাশয়ে দুর্বৃত্তদের বিষ, মরে ভেসে উঠছে মাছ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

তিতাসে জলাশয়ে দুর্বৃত্তদের বিষ, মরে ভেসে উঠছে মাছ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৩২৫ বার

কুমিল্লার তিতাস উপজেলায় বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জলাশয়ে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী মদ্রাসার জলাশয়ে।

রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২’শ কানি অর্থাৎ সাড়ে ৬ একরের বেশি জয়াগায় তরুণ সমাজ সেবক নবনির্বাচিত উইপি সদস্য মোঃ শামিম খান জলাশয়টি ইজারা নিয়ে মৎস্য চাষ করেন। এত ২০ লাখ টাকা মুলধন খাটান বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলাশয়টি ৫ বছরের জন্য শামিম খান মেম্বার বিভিন্ন জন থেকে নয় লাখ ষাট হাজার টাকা দিয়ে ইজারা নিয়ে মাছ চাষ করেন । তিনি এই প্রথম বছর আট লাখ টাকা ব্যায় করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন কিন্তু গত শুক্রবার রাতে কে বা কারা ওই মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে করে এবং পাহারাদারের বাসস্থানেও অগ্নি সংযোগ করে পুড়ে ছাই করে দিয়েছে।

এবিষয়ে শামিম মেম্বার জানান, আমি এবং আমার আরো দুই ভাই মিলে এই মৎস্য প্রজেক্টটি ৭-৮ মাস যাবৎ খুব কষ্ট করে করেছি।আামদের টাকা পয়সা যা ছিল সবই এই প্রজেক্টে শেষ করেছি এখানে প্রায় ২০ লাখ টাকার মাছ ছিলো সব শেষ করে দিয়েছে আমাদের। শনিবার দিন এবং রবিবারও মাাছ ভেসে উঠছে আমি এখন কোথায় যবো? কারা এই প্রতিহিংসা মূলক কাজটি করেছে আমি এর বিচার চাই বলে কান্নায় ভেঙ্গে পরেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net