1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল পেল ৭০০ হতদরিদ্র - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল পেল ৭০০ হতদরিদ্র

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মুজিবুল হকের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল পেল ৭০০ হতদরিদ্র মানুষ। শীতের তীব্রতার এ কঠিন সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী স্থানীয় হতদরিদ্র সাধারণ মানুষ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের উদ্যোগে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহিদ, বাতিসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

তীব্র শীতের মুহুর্তে যখন গ্রামগঞ্জের মানুষ খুব কষ্ট পাচ্ছে ঠিক সেই মুহুর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এমন একটি উদ্যোগ গ্রহণ করায় চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net