1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মীয় প্রতিষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

ধর্মীয় প্রতিষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২০ বার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কম্বল বিতরন করা হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ হতে।

জেলা পরিষদের হাটহাজারী ডাকবাংলোতে এ উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে আজ সকালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি- মোহাম্মদ আব্দুস সালাম।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, জেলা পরিষদের সচিব দিদারুল আলম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমদ, জেলা পরিষদের সচিব এতে বিশেষ অতিথি ছিলেন।

এছাড়া পৌরসভা সহায়ক কমিটির সদস্যগণ, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

হাটহাজারীর বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের নিকট এই কম্বল হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net