1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেনীতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনীতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৯ বার

৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ফেনীতে ১৮ কোটি জনগণের সুচিকিৎসা বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির আলোচনা সভা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি জাতীয় রোগী কল্যান সোসাইটির ফেনী জেলা শাখার আহবায়ক মুহাম্মাদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.এম এম মাজেদ বলেন, প্রতিটি জনগণের পাঁচটি মৌলিক অধিকারের একটি খাদ্যের অধিকার।মানুষ খাদ্য গ্রহণ করে জীবনের শক্তি অর্জন ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য। কিন্তু ভেজাল ও ক্ষতিকর খাদ্য মানুষের জীবন শক্তি কেড়ে নিচ্ছে।তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাড়াশি অভিযান জরুরি বলে মনে করি।

বুধবার (২ ফ্রেব্রুয়ারি) সকালে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলা শাখার কার্যালয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট গবেষক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

উদ্বোধক ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডা.মুহাম্মাদ শাহাদাৎ হোসাইন,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির নোয়াখালী জেলা শাখার আহবায়ক মুহাম্মাদ আনোয়ার হোসাইন সুমন কমলনগরী, ফেনী সদর শাখার আহবায়ক ইব্রাহিম রিয়াদ,সদস্য মুহাম্মাদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net