1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ার চরতিতে নৌকার সমর্থনে রিজিয়া রেজা চৌধুরী'র উঠান বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতকানিয়ার চরতিতে নৌকার সমর্থনে রিজিয়া রেজা চৌধুরী’র উঠান বৈঠক

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৪ বার

আসন্ন ৭ ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সমর্থনে চরতিতে উঠান বৈঠক করেছেন রিজিয়া রেজা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চরতি ইউনিয়নের নৌকার মাঝি রুহুল্লাহ চৌধুরী।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ চরতির বিভিন্ন ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় রিজিয়া রেজা বলেন, চরতির উন্নয়নে নৌকার বিকল্প নেই। বিগত সময়ে চরতির উন্নয়ন হয়নি বললে চলে। যা উন্নয়ন হয়েছে তা কেবল অধ্যাপক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি’র আন্তরিকতায় হয়েছে।

উন্নয়নের প্রতীক নৌকা। তাই আমাদের মা-বোনদের কাছে দাবি রেখে যাচ্ছি আগামী ৭ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে আমার ভাই রুহুল্লাহ চৌধুরীকে জিতিয়ে চরতিকে সমৃদ্ধশালী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসুন।

নৌকার প্রার্থী রুহুল্লাহ চৌধুরী বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি চরতির উন্নয়নে অবদান রাখতে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নেজাম উদ্দিন সিকদার, মো. নাসির, মৌলানা হাবিব,মোহাম্মদ আমিন, মোহাম্মদ ইলিয়াস শাহীনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net