1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভায় প্রতিদিন ময়লা আবর্জনা কিনছেন মেয়র পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

রাউজান পৌরসভায় প্রতিদিন ময়লা আবর্জনা কিনছেন মেয়র পারভেজ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০৫ বার

রাউজান পৌরসভাকে পরিস্কার পরিচ্ছনতা রাখতে রাউজান পৌর পরিচ্ছন কর্মীরা ও পৌর এলাকায় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছনতার কাজ করে যাচ্ছেন। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় পড়ে থাকা অপচনশীল ময়লা আবর্জনা কিনে নিচ্ছেন।প্রতিদিন দরিদ্র পরিবারের নারী ও পথশিশু, প্রতিবন্ধীরা রাউজান পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ময়লা আবর্জনা কুড়িয়ে বস্তা ভর্তি করে নিয়ে আসেন রাউজান পৌরসভায়। তাদের কাছ থেকে প্রতি প্লাষ্টিকের বস্তা ময়লা আবর্জনা ২শত টাকা দিয়ে কিনছেন মেয়র।প্রতিদিন পৌর এলাকার কোথাও না কোথাও বসে ময়লা আবর্জনার বেচাকেনার হাট।সেখানে গিয়ে মেয়র বস্তা ভর্তি এসব ময়লা আবর্জনা কিনে নিচ্ছেন।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,রাউজান পৌরসভাকে পরিস্কার পরিচ্ছনতা রাখতে পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন পৌর এলাকার ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছনতা কাজ করছে। পাশাপাশি অপচনশীল ময়লা আবর্জনা ক্রয় করা হচ্ছে। অপচনশীল ময়লা আবর্জনা পৌরসভার নিদিষ্ট স্থানে ট্রাক ভর্তি করে নিয়ে গিয়ে ধ্বংস করে ফেলা হচ্ছে।গতকাল শনিবার পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে কাঁশখালীকুল সাজঘর এলাকায় অপচনশীল আবর্জনা বেচাকেনার হাট বসে। সড়কের দুপাশে বসা বিভিন্ন বয়সী নারী-পুরুষের কাছ থেকে প্রতিবস্তা ১০০ টাকায় শত শত অপচনশীল আবর্জনার বস্তা কিনে নেন রাউজান পৌর মেয়র। এ সময় উপস্থিত পৌর কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক আকাশ বড়ুয়া রাজ, আরফানুল ইসলাম আবির, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, সুজনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net