1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জের ইনাতগঞ্জ চোরের উপদ্রব বৃদ্ধি প্রাথমিক বদ্যালয়ের টিউবওয়েল চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

নবীগঞ্জের ইনাতগঞ্জ চোরের উপদ্রব বৃদ্ধি প্রাথমিক বদ্যালয়ের টিউবওয়েল চুরি

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৯৩ বার

নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যাশিত এলাকা ইনাতগঞ্জে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ৩দিনের ব্যবধানে বাজারের ২/১টি ব্যবসা প্রতিষ্টানে চোরের দল সাটারের তালা ভাঙ্গার চেষ্টা করেছে। ভেঙ্গে পড়েছে ইনাতগঞ্জ এলার আইনশৃংখলা পরিস্থিতি। রাত ২/৩টা পর্যন্ত মদ ও ইয়াবা সেবনকারীরা বাজারে ঘুরাফেরা করলেও দেখার যেন কেউ নাই।তারই ধারাবাহিকতায় উপজেলার ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, চোরের দল শিক্ষার্থীদের পানি পান করার একমাত্র টিউবওয়েলটি চুরি করে নিয়ে গেছে।তারা আরো জানান,ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি মাত্র পানির টিউবওয়েল রয়েছে। যে টিউবওয়েল থেকে শিক্ষর্থীরা পানি পান করে থাকেন। গত শনিবার রাতের যে কোন এক সময় একটি সংঘবদ্ধ চোরের দল টিউবওয়েলটি খুলে চুরি করে নিয়ে যায়।

ইনাতগঞ্জ বাজারেই রয়েছে পুলিশ ফাঁড়ি। রাতে পুলিশের টহল থাকার পরও কিভাবে বাজারের মধ্যই চুরি সংঘটিত হয় এনিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের মধ্যেও চোর আতংক বিরাজ করছে। এলাকাবাসী বাজারসহ আশপাশ এলাকায় পুলিশের টহল জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।চুরি সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমিতির সভাপতি আশাহীদ আলী আশা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net