1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢেউয়াপাড়া গ্রামের প্রবীণ সমাজ সেবক শিক্ষক নিরঞ্জন সেন এর পরলোক গমন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

ঢেউয়াপাড়া গ্রামের প্রবীণ সমাজ সেবক শিক্ষক নিরঞ্জন সেন এর পরলোক গমন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৩ বার

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ ঢেউয়াপাড়া গ্রামের প্রবীণ সমাজ সেবক রাউজান শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমের উপদেষ্টা শিক্ষক ডা. নিরঞ্জন সেন পরলোক গমন করেছেন। ৭ ফেব্রুয়ারি ভোর সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারী দিবাগত রাত ২টার দিকে শিক্ষক নিরঞ্জন সেন বুকে ব্যথা অনুভব করলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন হার্ট জনিত রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেছেন। ৭ ফেব্রুয়ারী দুপুরে প্রয়াত ডা. নিরঞ্জন সেনকে ঢেউয়াপাড়াস্থ পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

নিরঞ্জন সেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ, ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net