ঢাকা   ০৯:১০:৩৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের ক্যালেন্ডার বিতরণ

সিলেট প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সিলেট বালাগঞ্জ উপজেলার সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলে অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের সৌজন্যে ২০২২-২০২৩ সালের ক্যালেন্ডার বিতরণ সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায়, স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী মোহনা আক্তারের পবিত্র ক্বোরআন তেলোয়াতের মধ্যে অনুষ্ঠান শুরু হয়।

বিভিন্ন শিক্ষা ও সমাজকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে অধ্যাপক বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক বেলাল আহমদ সিরাজ বেগ কিন্ডারগার্টেনের ২০২২-২০২৩ সালের ক্যালেন্ডার প্রদান করেন। (সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের মাটি ও মানুষের বন্ধু। তিনি একজন শিক্ষাবিদ, সমাজসেবক, মানবসেবক ও শিক্ষাঅনুরাগী। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন। শিক্ষা ও সমাজসেবামূলক কাজের ধারাবাহিক কার্যক্রমের একটি বিশেষ অংশএটি। তার লক্ষ্য ও উদ্দ্যেশ্য হচ্ছে শিক্ষা ও সমাজকল্যাণের মান উন্নয়ন। এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ক্যালেন্ডার বিতরণের সময় উপস্থিত ছিলেন অধ্যাপক বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ লিটন বেগ। আরো উপস্হিত ছিলেন শিক্ষক তুলি রানী দাস ও মির্জা জুমি আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান সাজমুল ইসলাম ও বাবুল মিয়া। এসময় বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়নে এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠান গড়ে তুলায় আলহাজ্ব সিরাজ বেগ কে ধন্যবাদ জানান। এছাড়া শিক্ষা ও সমাজসেবামূলক কাজ করে যাওয়ার জন্য অধ্যাপক বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক বেলাল আহমদ কে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি