ঢাকা   ০১:২৫:৩৯ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফটিকছড়িতে সড়কে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার পাইন্দং পেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন দক্ষিন পাইন্দং মোল্লা বাড়ির আবুল বশরের কন্যা মিশু আকতার (১৬) ও একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা নিশা মনি(১৮)। তার স্থানীয় হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানবাহী জীপ গাড়ীটিকে পুলিশের টিএ সার্জেন্ট ধাওয়া করলে গাড়ীটি পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিক্ষার্থীদের চাপা দেয়। গাড়ীর নিচে থেকে উদ্ধার করে তাদের নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ও সার্জেন্টের মোটর বাইকে অগ্নি সংযোগ করে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান ও থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি