1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে শীতার্তদের মাঝে ইউপি চেয়ারম্যানের কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

খুটাখালীতে শীতার্তদের মাঝে ইউপি চেয়ারম্যানের কম্বল বিতরণ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬১ বার

চকরিয়া উপজেলার খুটাখালী ইউপির তিনবারের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ইউনিয়নের শতাধিক অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

গত মঙ্গলবার ও বুধবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করেন তিনি।

এসময় খুটাখালী ইউপির নবনির্বাচিত এ চেয়ারম্যানের হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষগুলো আবেগ জড়িত কণ্ঠে তাদের আশা-নিরাশার কথা বলেন।

শীতবস্ত্র বিতরণকালে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, মানুষ মানুষের জন্যে। তাই শীতে সকল বিত্তবানের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো। অসহায় শীতার্ত মানুষকে কিছু শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।

তিনি আরো বলেন, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব মানুষরা টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড ঠান্ডার কারণে দিনমজুর শ্রেণির মানুষ গুলো ঠিকমত কাজেও যেতে পারছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই সরকারের এ নিয়মিত উদ্যোগ।

কম্বল বিতরণ কালে ইউপি সচিব আকম হুমায়ুন কবির, নবনির্বাচিত ইউপি সদস্য ছলিম উল্লাহ, নুরুল আজিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net