1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজস্থলীর সুবর্ণ মৈত্রী বিহারে ৪৫ফুট উঁচু বুদ্ধ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংঘদান অনুষ্ঠান। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

রাজস্থলীর সুবর্ণ মৈত্রী বিহারে ৪৫ফুট উঁচু বুদ্ধ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংঘদান অনুষ্ঠান।

রাজস্থলী সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৪ বার
ছবি ক্যাপসন ; সুবর্ণ মৈত্রী বিহারে বৌদ্ধ মুর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।

রাজস্থলীর সুবর্ণ মৈত্রী বিহারে ৪৫ফুট উঁচু বুদ্ধ মূর্তি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও সংঘদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ০৯ঃ৩০ টায় হাজারো দায়ক দায়িকা ও পূর্ণার্থীবৃন্দের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লংবতী ত্রিপুরা হেডম্যান উথিনসিন মারমা সহ বিভিন্ন পাড়া থেকে আগত হেডম্যান/কার্বারী, জনপ্রতিনিধি, বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও হাজারে অধীক দায়ক-দায়িকাবৃন্দ। আর্শিবাদক ছিলেন ভদন্ত সুমনা মহাথের।
এসময় প্রধান অতিথি উবাচ মারমা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মালম্বীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বৌদ্ধ ধর্মালম্বীদের জন্যও তিনি ব্যপক উন্নয়নমূলক কাজ করছেন। এই এলাকায় বৌদ্ধমূর্তি স্থাপন করায় পূণার্থীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ধর্ম পালন করবে। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মালম্বীদের আত্মিক কল্যাণ সাধিত হবে। পরে প্রধান অতিথি বৌদ্ধ মুর্তির স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিশ্ব শান্তির হিতসুখ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net