1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নলুয়া ও বাজালিয়ায় নিহতের ঘটনার দুজন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নলুয়া ও বাজালিয়ায় নিহতের ঘটনার দুজন গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২১ বার

বাজালিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় নাসির উদ্দিন চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নাসির বাজালিয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ফজল বিরের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, বাজালিয়ায় নির্বাচনী সহিংসতার জেরে নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় নাসির নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এরআগে গত ৭ ফেব্রুয়ারি বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল শুক্কুর। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় নিহতের ভাই মো. জুয়েল বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, নলুয়ায় ভোটকেন্দ্রের বাইরে ধারালো অস্ত্রের আঘাতে মো. তাসিব (১৩) হত্যার ঘটনায় শাহরিয়ার সাদেক নিলয় নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিলয়ের বাড়ি ফেনীর ফুলগাজীর বিজয় নগর এলাকায়। তবে সে থাকতো চট্টগ্রামের নন্দন কানন ৩ নম্বর গলি এলাকার একটি ভাড়া বাসায়। তার নাম মো. আবু সাদেক।

শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল। তিনি জানান, নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বুধবার তাসিবের বাবা মো. জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net