ঢাকা   ১২:১০:৪৬ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নের জন্য জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করতে হবে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০১ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হয়েছেন তারা এলাকায় আইনের শাসন কায়েম করবেন। সততার সহিত দায়িত্ব পালন করবেন। লোভ লালসার ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়নের জন্য জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সকল প্রকার দুঃশাসনের অবসান ঘটাতে হবে।
মেম্বার-চেয়ারম্যান না হলে কারো জীবন ব্যর্থ হয়ে যাবে, এমনটি ভাবা ঠিক নয়। জনপ্রতিনিধি না হয়েও মানসিকতা এবং দেশপ্রেম থাকলে দেশের উন্নয়নে অবদান রাখা যায় বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
১১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশ যখন উন্নত হচ্ছে, তখন দেশকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে তাতে লাভ হবে না। যারা ষড়যন্ত্র করছে তারা এদেশে বসবাস করেও দেশের ভালো চায় না।ওরা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছে। প্রধানমন্ত্রী তো তাদের কাছে টাকা চায়নি! তারা টাকা না দিয়ে উল্টো দুর্নীতির অভিযোগ তুলেছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। আমাদের টাকায় আমরা পদ্মা সেতু করে ফেলেছি। সারা দেশের ন্যায় কুমিল্লাতেও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বেশ কিছু উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে বৃহত্তর কুমিল্লার ব্যাপক পরিবর্তন আসবে। কুমিল্লার উন্নয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, চেয়ারম্যান ওমর ফারুক, নিজাম উদ্দিন শামীম, ইমাম হোসেন, নজরুল ইসলাম, আলী আহমদ, আবদুর রশিদ সওদাগর, কাউন্সিলর আব্দুল আজিজ,অ্যাডভোকেট মাসুদ, আবু ছায়েদ বাচ্চু, মোহাম্মদ উল্লাহ,মনসুর মুন্সি। এ-সময় এছাড়াও উপস্থিত ছিলেন। উপজেলা যুবলীগ নেতা দলিলুর রহমান মানিক, মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেন, মাসুদ পারভেজ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সালাহ উদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবুল ও লাকসাম উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের৷ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি