1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে আদালতের নির্দেশনানুযায়ী ৯টি ইটভাটা বন্ধ করলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

রামগড়ে আদালতের নির্দেশনানুযায়ী ৯টি ইটভাটা বন্ধ করলেন ইউএনও

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯১ বার

জেলার রামগড়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে থাকা ৯টি অবৈধ ইটভাটার সকল ধরণের কার্যক্রম বন্ধ করে দিয়েছে রামগড় উপজেলা নির্বাহী অফিসার।
শনিবার বেলা ১১টায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইফতেখার উদ্দীন আরাফাত এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত সরজমিনে গিয়ে পরবর্তী আদেশ না দেয়া পযর্ন্ত এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। এসময় প্রতিটি ইটভাটায় সরকারি নির্দেশনা সংবলিত সাইনবোর্ড ও লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কর ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তারেকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ২৫ জানুয়ারী বিচারপতি জে.বি.এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলায় সব অবৈধ ইটভাটা ৭দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন। সেই সঙ্গে ২ সাপ্তাহের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net