1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ঝিনুক পোল্ট্রি ফার্ম পরিদর্শনে কৃষিমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জালাল আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

বাঁশখালীতে ঝিনুক পোল্ট্রি ফার্ম পরিদর্শনে কৃষিমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জালাল আহমেদ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৪ বার

সাঙ্গু সেতু পার হলে আপনাকে স্বাগত জানাবে ইতিহাস ঐতিহ্যের ভরপুর দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নিরিবিলি পাহাড়ি গ্রাম সবুজের আড়ালে ঘেরা পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর পাহাড়ি অঞ্চলে এক নিভৃতেই সফলতার গল্পের নাম ঝিনুক পোল্ট্রি ফার্ম এন্ড হ্যাচারী ও আসহাব এগ্রো ফিস লিমিটেড। দীর্ঘ ২৭ বছর ধরে দেশীয় বাজারে নিত্যপ্রয়োজনী খাবার যোগান দিয়ে আসছে এই গ্রুপটি। মুরগী, ডিম, বিভিন্ন প্রজাতির মাছ (মৎস্য প্রজেক্ট), ড্রাগন, মালটা, পেঁপে, মসলা, আদা, মরিচ, হলুদ, ধনিয়া ও মৌসুমি শাক-সবজিসহ ইত্যাদি। এই এগ্রো গ্রুপের সফল উদ্দ্যোগতা পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন। গত শুক্রবার (১১ ফেব্রুয়ারী) মিশ্র কৃষি খামারের সফলতার গল্প শুনতে ছুটে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি-মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মোঃ জালাল আহমেদ (পরিকল্পনা কমিশন)।

এসময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঝিনুক পোল্ট্রি এন্ড হ্যাচারী ও আসহাব এগ্রো ফিস লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন, ঝিনুক পোল্ট্রি এন্ড হ্যাচারী ও আসহাব এগ্রো ফিস লিমিটেডর পরিচালক ও দি.জে.এ কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়নাল আবেদীন, ৫ নম্বর পুকুরিয়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার শ্যামল কান্তি দে, মোঃ আক্তারুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর- চট্টগ্রাম, ড.এমদাদুল হক – SACP পকল্প পরিচালক, রেহানা সুলতানা, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) -ঢাকা, মোঃ নাসির উদ্দীন চৌধুরী, অতিরিক্ত উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর -চট্টগ্রাম, বাঁশখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক সহ উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি-মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মোঃ জালাল আহমেদ বলেন, আসহাব উদ্দিন এর মিশ্র কৃষি প্রজেক্ট ঘুরে আমি অভিভূত হয়েছি, সরকার চাচ্ছে এই ধরনের বড় বড় কৃষি উদ্যোক্তা আরও বেশি নিত্যপ্রয়োজনীয় কৃষি উৎপাদন বৃদ্ধি করে নিজেও বাণিজ্যিক ভাবে লাভবান হোক, বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হোক, দেশীয় বাজারের চাহিদা মেটানো হোক ও দেশ এগিয়ে যাক।আমি ও আমার অধিদপ্তর সবসময় আপনাদের সাহায্য -সহযোগিতায় ও পরামর্শে পাশে থাকব।

ঝিনুক পোল্ট্রি এন্ড হ্যাচারী ও আসহাব এগ্রো ফিস লিমিটেডর পরিচালক ও দি.জে.এ কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়নাল আবেদীন বলেন, আমার বাবা আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন চেয়ারম্যান দীর্ঘ ৩২ বছর এলাকার জনপ্রতিনিধি হিসেবে হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে বিভিন্ন মসজিদ -মাদ্রাসা, স্কুল সহ সামাজিক কর্মকাণ্ডের ব্যস্ততায় গড়া সুদীর্ঘ ২৭ বছরের এই এগ্রো গ্রুপ টি স্থানীয় বাজারে ও চট্টগ্রামের বড় বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় কৃষি উপকরণ ও মৎস্য সরবরাহের মাধ্যমে পুষ্টির যোগান দিয়ে বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সৃষ্টি করে অসামান্য অবদান রেখে যাচ্ছে। তারই উৎসাহ – উদ্দীপনা বৃদ্ধি করতে আমাদের প্রজেক্টে আজ বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম-সচিব মোঃ জালাল আহমেদ পরিদর্শনে আসেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এভাবে সারাদেশে নতুন নতুন উদ্দ্যোগতা সৃষ্টি করে তাদের প্রজেক্টে এভাবে পরিদর্শন করলে কৃষি খাত আরও একধাপ এগিয়ে যাবে। সেই সাথে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি স্বল্প – সুদে ঋণ দিয়ে কৃষক লাভবান হওয়ার জন্য পথসুগম করলে আরও নতুন নতুন উদ্দ্যোগতা সৃষ্টি হবে। সাথে সাথে দেশ কৃষিতে স্বনির্ভর হবে এবং সরকারের ভিশন বেকারত্ব নিরসনের বাস্তব প্রতিফলন ঘটবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক বলেন- পুকুরিয়া আসহাব এগ্রো ফার্মটি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত। আমাদের মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা পরিদর্শন শেষে খুবই খুশি, আমি এই প্রজেক্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net