1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও সার বীজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

তিতাসে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও সার বীজ বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৫ বার

কুমিল্লার তিতাসে প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, খাট, তোশক এবং বিভিন্ন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দিত গ্রামে অবস্থিত আশ্রয়ণ কেন্দ্রের ৮টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ২জন বৃদ্ধ মহিলাকে খাট-তোশক, ২০টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের শাক সবজির বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ।

এসময় উপস্থিত ছিলেন, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ, উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার আবুল হাসিম, ভিটিকান্দি ইউনিয়নের মেম্বারগণ ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকালো উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ উপকারভোগীদের স্বাবলম্বী করে তোলার জন্য সমাজের উচ্চবিত্ত মানুষদের এগিয়ে আসার জন্য আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net