1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় পরোয়ানাভূক্ত ও চিন্তায়কারী ৫ আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

আনোয়ারায় পরোয়ানাভূক্ত ও চিন্তায়কারী ৫ আসামী গ্রেফতার

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২৬ বার

আনোয়ারায় চার পেশাদার ছিনতাইকারী ও একজন পরোয়ানাভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ছিনতাই হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। সোমবার(১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আনোয়ারা থানা সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে বারখাইন ইউনিয়নের হাসপাতাল মোড় থেকে শোলকাটা পিএবি সড়কের মোড় পর্যন্ত চুরি ছিনতাই বেড়ে যায়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল শফিউল আলম সবুজ (২৩) মোঃ শিফাত প্রঃ মামুন ( ২০) মোঃ রায়হান (২৪) মোঃ সাকিব (২১)।

এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, ১ চাপাতি,১ টি ছুরি ও ছিনতাই হওয়া একটি মোবাইলসহ নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। অপরদিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর পরুয়াপাড়া গ্রাম থেকে আবু তাহের (৫৩) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে সোমবার রাতে ৪ ছিনতাইকারী ও এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল সহ গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net