ঢাকা   ১২:১৪:১২ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

রেল লাইনের উপর হেঁটে মোবাইলে কথা বলতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রেল লাইনের উপর হেঁটে মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে এমরান হোসেন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে লাকসাম চট্টগ্রাম রেলপথের লাকসাম এতিমখানা রোডের রেলক্রসিং আউটার সিগন‍্যালের সামনে এ ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের এতিমখানা রোডের আউটার সিগন‍্যালের সামনে মোবাইল ফোনে কথা বলতে বলতে এক যুবক রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় পিছন দিক থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমূখী মালবাহী কনট্রেইনার ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে ওই যুবক। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

রেলওয়ে থানা পুলিশের এসআই আবদুল আলিম জানান, ট্রেনে কাটা পড়া ওই যুবকের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেন পুর গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। সে চাকরির সুবাদে লাকসামে বসবাস করেন। এ বিষয়ে শাহরাস্তি থানায় যোগাযোগ করে নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি