ঢাকা   ০৬:৪৬:৩০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

নবীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন ও সমাপনী অনুষ্টিত

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেউরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২২ মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে নবীগঞ্জ উপজেলার জেকে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের সভাপতিত্বে পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ – বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল হক,উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদ উল্লা।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আজিজুল হক।

এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। গবাদিপশু পাখি পালনে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন পশু পাখি পালন করে সফলতা অর্জন করা সম্ভব।উপস্থিত খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন নুরুল আমীন। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৫০টি স্টল অংশগ্রহণ করে। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি, কুকুর, হাঁস-মুরগি,কবুতর,ঘোড়া প্রদর্শন করা হয়।

পরে শ্রেষ্ট খামারীদের হাতে পূরস্কার তোলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি