ঢাকা   ১১:৫০:২৪ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওতে গাড়ির ধাক্কায় যুবকের পা বিছিন্ন

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় মামুন অর রশিদ নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইসলামপুর নতুন অফিস বাজারে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত যুবক মামুন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদু রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত মামুন রাস্তায় ঘুরাঘুরি করছিল। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ী তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান নতুন অফিস বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী মোরশেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি