ঢাকা   ০৪:৫১:৪৭ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং ৩ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে মোঃ রাশেদ জামান বিলাশকে সভাপতি এবং আরিফ ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে যথাক্রমে শফিকুল ইসলাম পাপ্পু, আবদুস সোবাহান ও আব্দুর রাজ্জাককে।

এছাড়া সহ-সভাপতি পদে ১১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫ ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের কমিটি গত বছরের ১১ই জুন বিলুপ্ত ঘোষণা করেছিলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। পরে জেলা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের নিকট জীবন বৃত্তান্ত আহবান করেছিলো সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ৮ মাস পর নতুন কমিটির ঘোষনায় আন্দিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা ও কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি