1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে : মান্না - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে : মান্না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৮৫ বার

অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মান্না আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী সময়ে অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার জন্য কোনো উদ্যোগের কথা ছিল না। এত বড় বৈশ্বিক দূর্যোগের সময়ে দেশের প্রান্তিক জনগণের কথা মাথায় রেখে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মান্না দাবি করেন, করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা আড়াল করা হয়েছে। চীনে করোনার প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই দেশের বিমান এবং স্থলবন্দরগুলোতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবতা বিবর্জিত।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সে সময় বিমানবন্দরের কেবলমাত্র একটি থার্মাল স্ক্যানার সচল ছিল। অন্য কোনো জায়গায় সেটাও ছিল না। বস্তুত একটি বিশেষ দিবসকে সামনে রেখে করোনাকে আড়াল করে রাখা হয়েছিল। করোনা নিয়ে সরকার একের পর এক ভুল এবং অগোছালো সিদ্ধান্ত নিয়েছে। এতে ঝুঁকি বেড়েছে। সর্বশেষ গণপরিবহন বন্ধ না করে সাধারণ ছুটি ঘোষণা করায় যে পরিস্থিতি হয়েছে, তা সবাই দেখেছি। এসব কারণেই করোনাভাইরাস এখন কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে চলে গেছে।

তিনি বলেন, কেবল বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু প্রণোদনা দিয়ে সরকার দেশের লাখ লাখ পোশাককর্মীর প্রতি দায় এড়িয়ে গেছেন। দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবীসহ নিম্নবিত্ত মানুষের জন্য কোনো আপৎকালীন কর্মসূচির কথা প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসেনি। এ রকম একটি পরিস্থিতিতে জনগণ প্রধানমন্ত্রীর কাছ থেকে যে আশা খুঁজতে চেয়েছিল, তা ভাষণে ছিল না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net