1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে দারুচ্ছালাম তাহফীজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় এক শিশুর রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

রাউজানে দারুচ্ছালাম তাহফীজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় এক শিশুর রহস্যজনক মৃত্যু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৪ বার

রাউজান কওমি আকিদার একটি মাদ্রাসার ছাত্র ইমন (১১) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।গতকাল ১৯ ফেব্রুয়ারী শনিবার ১টার দিকে রাউজান পৌরসভা ৫নং ওয়ার্ডের বাঁচা মিয়া দোকানের পশ্চিম পাশে দারুচ্ছালাম তাহফীজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে ইমন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে বিষক্রিয়ায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।শনিবার বিকেল ৫টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘর থেকে একটি কীটনাশক ও স্প্রে করার বোতল জব্দ করেন।

নিহত ওই শিশু চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানার আলিয়ার চুলা গ্রামের দিনমজুর মো. আবছারের ছেলে। পুলিশ রান্নাঘরের সানসেট থেকে কীটনাশক উদ্ধার করেছে। তার নিচে একটি প্লাস্টিকের চেয়ার রাখা আছে। ওই কক্ষটি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। তবে সিসিটিভি মনিটর নষ্ট বলে দাবি কর্তৃপক্ষের। মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, সকাল ৭টায় খাবার খেয়ে সবাই মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত ওজুখানায় খেলতে যান। খেলতে খেলতে বড়ই খাওয়ার সময় সেখানে পড়ে গেলে মাদ্রাসার হুজুর হাসপাতালে নিয়ে যান। বিষ রাখা প্রসঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, ক্ষেতে দেওয়া অবশিষ্ট বিষ রাখা ছিল, সেগুলো খেয়েছে। নিহত শিশু ইমন ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়।মাদ্রাসার স্বত্বাধিকার আজিজুল হক জানান, মাদ্রাসার পাশেই বেগুন বাগান আছে।বাগানের জন্য এনে রাখা কীটনাশক মাদ্রাসায় আনা হয়েছিল। এ কীটনাশক খেয়ে ইমন গুরুতর অসুস্থ হয়। পরে তাকে রাউজানে একটি হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা চমেকে পাঠিয়ে দেন। চমেকে নেওয়ার ২০ মিনিট পর মৃত্যু হয় তার।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, শিশুর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে কীটনাশক ও স্প্রে বোতল জব্দ করেছি। লাশ ময়নাতদন্তের পর ঘটনা যানা যাবে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net