ঢাকা   ০১:০৯:২৯ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

২৬টি পৌর কর্মকর্তারে নিয়ে মীরসরাইয়ে ম্যাবের কর্মশালা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে বৃহত্তর চট্টগ্রামের ২৬টি পৌরসভার কর্মকর্তাদের নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর ব্যবস্থাপনায় ও মীরসরাই পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে দিনব্যাপী এমআরসি-২০৩০ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ম্যাব এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল সিটিতে ২০৩০ সালের মধ্যে দূর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কর্মশালার সেশন পরিচালনা করেন এমআরসি সাঈন আপ-২০৩০ বাংলাদেশ এর কনসালটেন্ট এস এম আব্দুর রউফ।
কর্মশালায় ম্যাব এর কার্য নির্বাহী সদস্য, চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব ও মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান সহকারী সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম সহ কর্মশালায় ২৬ টি পৌরসভা থেকে আসা সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মীরসরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি