1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বেপরোয়াভাবে চলাচল বেড়েছে টমটম, ব্যাটারী চালিত রিক্সার- প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

রাউজানে বেপরোয়াভাবে চলাচল বেড়েছে টমটম, ব্যাটারী চালিত রিক্সার- প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩৬ বার

রাউজানে বেপরোয়াভাবে চলাচল বেড়েছে টমটম, লেগুনা,ব্যাটারী চালিত রিক্সা ও সিএনজি অটোরিক্সা।এসব গাড়ি গুলার নেই রেজিষ্টেশন,নেই কাগজপত্র ও কোনো অনুমোদনও।রেজিষ্টেশন বিহীন অবৈধ টমটম,লেগুনা,ব্যাটারী চালিত রিক্সা ও সিএনজি অটোরিক্সা চলাল করে হাইওয়ে পুলিশ ও প্রভাবশালী ব্যক্তির দেওয়া টোকেনে।অবৈধ ট্যাক্স টোকেন দিয়ে সড়কে চলছে সিএনজি অটোরিক্সার বড় একটি অংশ।দেখা যায়, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই, হাফেজ বজলুল রহমান সড়ক, শহীদ জাফর সড়ক,দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক ও গহিরা-ফটিকছড়ি সড়কসহ রাউজানের বিভিন্ন গ্রামীণ সড়ক পথে বেপরোয়াভাবে চলাচলকারী টমটম,লেগুনা,ব্যাটারী চালিত রিক্সা ও সিএনজি অটোরিক্সা কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা,বাড়ছে যানজট।কেউ দুর্ঘটনায় প্রান হারাচ্ছে,কেউ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে।

টমটম,লেগুনা, ব্যাটারী চালিত রিক্সা,রেজিষ্টেশন বিহীন সিএনজি সড়ক দিয়ে চলাচলে সরকার নিষেধ করলেও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও এলাকার কিছু ব্যক্তিদের চাঁদা দিয়ে চালানো হচ্ছে।এসব গাড়ি চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স।অবৈধ এসব গাড়ি ও টোকেনের বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আলম জানতে চাইরে তিনি বলেন, টোকেনের মাধ্যমে নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি সঠিক নয়। অবৈধ যে কোন যানবাহন পেলে তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হয়।স্থানীয়রা জানান,অবৈধ টমটম,ব্যাটারী চালিত রিক্সা আর সিএনজি অটোরিক্সা উতপাত অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে।ফলে দূর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রী ও চলাচলকারী।অবৈধ ব্যাটারী চালিত টমটমও অটোরিক্সার দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net