1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আশ্রয়ণের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ইউএনও’র পাঠশালা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

চৌদ্দগ্রামে আশ্রয়ণের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ইউএনও’র পাঠশালা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৩ বার

চৌদ্দগ্রামে প্রতিটি ইউনিয়নের আশ্রয়ণ পল্লীতে শিক্ষা বঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো ‘ইউএনও এর পাঠশালা’। এখানে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের স্বাক্ষর জ্ঞানহীন বয়স্ক বাসিন্দাসহ শিক্ষা সুবিধাবঞ্চিত শিশুরা। করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে এমন একটি মহৎ উদ্যোগ নেয়ায় সচেতন মহলের প্রশংসার জোয়ারে ভাসছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘করোনার কারণে স্কুল বন্ধ থাকায় আশ্রয়ণে ঠাঁই পাওয়া হতদরিদ্র পরিবারের শিশুদের পড়ালেখার বেহাল অবস্থা। বিক্ষিপ্তভাবে ঘোরাফেরাসহ নানাপ্রকার দুষ্টুমিতে তাদের সময় কাটছে। আবার কেউ কেউ পড়ালেখা একবারেই করে না। আমি তাদেরকে পড়াবো শুনে তারা বেশ উৎসাহের সাথে পাঠশালায় পড়তে আসছে। পড়ালেখার প্রতি আশ্রয়ণের শিশুদের আগ্রহ দেখে আমি বিমোহিত। একটু যত্ন পেলে সুবিধাবঞ্চিত এ শিশুরা পড়ালেখায় আর পিছিয়ে থাকবে না। তারা সমাজের বোঝা না হয়ে রত্নে পরিণত হবে। চৌদ্দগ্রামের প্রতিটি আশ্রয়ণে নিয়মিত এ পাঠশালা চলবে। সকলকে সাথে নিয়ে আমরা সুখি-সমৃদ্ধ একটি সোনার বাংলাদেশ গড়তে চাই’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net