1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত কর্মসূচীর মাধ্যমে গাইবান্ধায় গণ হত্যা দিবস স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত কর্মসূচীর মাধ্যমে গাইবান্ধায় গণ হত্যা দিবস স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৫৪ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
করোনা ভাইরাস জনিত সমস্যা সংকটের কারণে গাইবান্ধায় সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্যে দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচীর মধ্যে ছিল রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত গোটা জেলায় ব্লাক আউট। এছাড়া আলোর মিছিল, আলোচনা সভা ও গণ সংগীতের কর্মসূচী বাতিল করা হয়।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ সহ সকল অনুষ্ঠান বাতিল করে সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এরমধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের পর সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ চত্বরে অত্যন্ত সীমিত পরিসরে শুধু রেকর্ডকৃত জাতীয় সংগীত পরিবেশনের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. আবদুল মতিন ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, ডেপুটি কমান্ডার মো. ওয়াশিকার ইকবাল মাজু, জেলা প্রশাসকের কার্যালয়ের নেরাজত ডেপুটি কালেক্টর এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net