1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুর সিটিতে অগ্নিকান্ডের কবলে পড়ে নিঃস্ব হলেন কৃষক মতিয়ার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

রংপুর সিটিতে অগ্নিকান্ডের কবলে পড়ে নিঃস্ব হলেন কৃষক মতিয়ার

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার,রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৪ বার

রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের দামুদরপুর সাতঘরিয়াতে মতিয়ার রহমানের বাড়িতে আগুন লেগে ৫ টি গরু অগ্নিদগ্ধ।এর মধ্য ৪ টি গরু পুরোপুরি ঝলসে গেছে।আরেকটি গরু আশঙ্কাজনক অবস্থায় জবাই করা হয়েছে।

অগ্নিদগ্ধ বাড়ির মালিক মতিয়ার রহমানের ছেলে তিতু জানান মঙ্গলবার রাত ১০.১৫ ঘটিকার সময় ঘরের মাঝখানে থেকে রহস্যজনক আগুনের সূত্রপাত।বাড়ির লোকজনের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশিরা। ফায়ার সার্ভিস আসে ১০.৪০ এর সময়।প্রতিবেশীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।আগুন নিয়ন্ত্রণের শেষের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়।

অগ্নিদগ্ধ বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির মালিক কষক মতিয়ার রহমানের আহাজারি। উঠোনে বসে করুণ সুরে ৃ মতিয়ার রহমান বলছিলেন গরুর বদলে যদি মুই পুড়ি গেনু হয়।তাহলেও শান্তি পানু হয়।অগ্নিকাণ্ডে সর্বস্ব খোয়ানো কৃষক মতিয়ার রহমানকে সান্ত্বনা দিচ্ছিলেন তার প্রতিবেশিরা।অগ্নিকান্ডে দগ্ধ হয়েছে ১ টি ফ্রিজিয়ান গরু,৪ টি দেশি গরু। যার আনুমানিক বাজারদর-৩,৫০০০০ টাকা।

প্রতিবেশী আরিফুল ইসলামের ভাষ্যমতে রাত ১০.১৫ মিনিটে গোয়াল ঘরের মাঝখানে হঠাতই আগুনের ফুলকি দেখা যায়।আগুনের তীব্রতার ধরন দেখে এটা বুঝতে পেরেছি কেউ হয়তো শত্রুতার বশবর্তী হয়ে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহি (ফুলু) জানান, আমরা তাৎক্ষণিক মেয়র মহদ্বয়সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে ও দরখাস্ত করার জন্য বলা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহম্মাদ চৌধুরী জানান, আমরা যে কোনো ধরণের খবর পেয়ে কখনো দেরি করিনা। খবর পাওয়া মাত্র যাওয়ার চেষ্টা করি। আর যেতে যতটুকু সময় লাগে ততটুকুই এর বেশি না। যিনি বিপদে থাকেন তার কাছে প্রতি মিনিটেই ঘন্টা মনে হয়। আমরা খবর পাওয়া মাত্রই যাওয়ার চেষ্টা করেছি।কিন্তু ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net