1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর ৩২ জেলে ভারতে আটক, ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষে চায় স্বজনরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

বাঁশখালীর ৩২ জেলে ভারতে আটক, ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষে চায় স্বজনরা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩০ বার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩২ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন বলে দাবি করেছেন ‘এফভি সোনার মদিনা-২’ নামের ফিশিং বোট মালিক।

গত ৮ ফেব্রুয়ারী বাঁশখালী থানাধীন বাংলাবাজার ঘাট থেকে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ শেষে অন্যান্য বোটগুলো ফিরে এলেও ‘এফবি সোনার মদিনা-২’ ফিশিং বোটটি ফিরে আসেনি। মাছ ধরতে বের হলে ১৩ ফেব্রুয়ারী সাগরে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে বাঁশখালীর এফভি সোনার মদিনা ফিশিং ভারতীয় কোস্ট গার্ড আটক করেছে বলে বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পারে বোট মালিক পক্ষ। এসময় অবৈধভাবে প্রবেশের দায়ে ফিশিং বোটে থাকা বাঁশখালীর ৩২ জেলেকেও আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এ বিষয়ে বাঁশখালী থানায় বোট মালিক একটি নিঁখোজের ডায়েরি করেন।

নিখোঁজ হওয়া ৩২ জন জেলের সবাই উপজেলার শিলকূপ ইউনিয়নের জেলেপল্লীর লোকজন। ভারতে আটককৃত বাঁশখালীর জেলেরা হলেন, শিলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের ওমর মিয়ার পুত্র শাহ আলম, ওমর কাজীর পুত্র মোঃ ছাবের, আলী আকবরের পুত্র ছৈয়দুল আলম, ওমর কাজীর পুত্র হাবিবুর রহমান, মোস্তফা আলীর পুত্র কামাল হোসেন, হাবিব উল্লাহর পুত্র জিয়াউর রহমান, কামাল উদ্দীনের পুত্র দিদারুল আলম ও জয়নাল আবেদিন, মুহাম্মদ আলীর পুত্র নুর হোসেন, মুহাম্মদ আলীর পুত্র আজগর হোসেন, সিকান্দার আলীর পুত্র আলী আহমদ, মোস্তফা আলীর পুত্র জাফর আহমদ, মোঃ ইউসুফের পুত্র আকতার হোসেন, মুহাম্মদ হানিফের পুত্র কবির হোসেন, হাসান আলীর পুত্র আবুল হোসেন, আহছান আলীর পুত্র নুরুল ইসলাম, ওমর কাজীর পুত্র জয়নাল উদ্দীন, আবুল কাশেমের পুত্র মাহমুদুল ইসলাম, আবুল কাশেমের পুত্র ওবাইদুল হক, আলী আহমদের পুত্র মোঃ আবদুল্লাহ, হারুনুর রশিদের পুত্র শামসুল আলম, নবী হোসেনের পুত্র সাদ্দাম হোসেন, শাহ আলমের পুত্র মোঃ ফারুক, আবদুল আজিজের পুত্র মোঃ জোনাইদ, লাল মিয়ার পুত্র আবদুল আজিজ, নুরুচ্ছফার পুত্র আহমদ নুর, ছৈয়দ নুরের পুত্র আরিফ উল্লাহ, আবদুস সালামের পুত্র হোসেন আহমদ, মোস্তফা আলীর পুত্র নুরুল আলম, নজির আহমদের পুত্র জসীম উদ্দীন, আমির আমজার পুত্র মোঃ ইয়াছিন।

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার নুরুল আবছারের মালিকানাধীন ৩২ জেলেসহ এফভি সোনার মদিনা-২ নামের ফিশিং বোটটি আটক করা হয়। আটককৃতরা বর্তমানে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও নামখানা জেলহাজতে বন্দি আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোনার মদিনা ফিশিং ট্রলারের মালিক নুরুল আবছার জানান, আমি গত ১৩ ফেব্রুয়ারী একটি ফোনকলের মাধ্যমে জানতে পারি আমার ফিশিং বোটটি ৩২ জেলেসহ ভারতে আটক করা হয়েছে। এই বিষয় নিয়ে আমি বাঁশখালী থানায় ১৮ ফেব্রুয়ারী একটি সাধারণ ডায়েরি করেছি। আমি আমার জেলেসহ ফিশিং বোট ফেরত পেতে বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সহ উধ্বর্তন কতৃপক্ষের বরাবার আটককৃত ফিশিং বোট, মাঝিমাল্লাসহ ভারতীয় কোস্টগার্ড থেকে উদ্ধার করার আহবান জানাচ্ছি।

শিলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার বলেন, আমার শিলকূপ ইউনিয়নের ৩২জন মাঝিমাল্লাসহ ভারতে আটক হয়। এ নিয়ে জেলে পল্লীতে কান্নার রোল পড়ে। দীর্ঘ ১৪ দিন অতিক্রম হলেও আটককৃত পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা চায়।

আটক নুরুল ইসলামের পিতা আহছান আলী বলেন, আমার মৎস্যজীবি ছেলেসহ ৩২ জেলে ভুলবশত ভারতের জলসীমায় ঢুকে গেছে। আমরা দিনে এনে দিনে খাই। এই ছেলে ছাড়া আমরা অসহায়। আমরা আমাদের ছেলেদের ফেরত পেতে সরকারের সহযোগিতা চাই।

বাঁশখালী থানার ওসি মোঃ কামাল উদ্দীন জানান, এব্যাপারে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, ভারতে আটক জেলেদের তালিকা সংগ্রহ করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। তালিকাটি হাতে পেয়েছি। জেলেদের ফিরিয়ে আনতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net