1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে কমিটিকে দেওয়াকে কেন্দ্র করে মসজিদের ভিতরেই হামলা ও মসজিদ থেকে বের করে দেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

শ্রীনগরে কমিটিকে দেওয়াকে কেন্দ্র করে মসজিদের ভিতরেই হামলা ও মসজিদ থেকে বের করে দেওয়ার অভিযোগ

শ্রীনগর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৪ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদের নতুন কমিটি দেওয়াকে কেন্দ্র করে মসজিদের ভিতরেই ২জনের জনের উপর হামলা ও তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার কুকুটিয়ার ইউনিয়নের ঝুলদী জামে মসজিদে। এতে আহত হয় আইয়ুব আলী মোল্লার ছেলে সেলিম মোল্লা ও হাজী শহিদুল ইসলাম মোল্লার ছেলে মাঝারুল ইসলাম সান।

আহত সেলিম মোল্লাহ বলেন, আমি নামাজ পরতে মসজিদে এসে দেখি মসজিদের কমিটি নিয়ে আলোচনা চলছে। বাবুল মোল্লা বলছে এখন মসজিদের কমিটি ঘেষনা করা হবে তখন আমি বলি আমাদে তো কমিটির বিষয়ে আগে কিছু জানানো হয় নাই। কমিটি টা নামাজের পরে ঘোষণা করেন। তখনে বাবুল মোল্লা বলে তুই কে যে তোকে জানাতে হবে। আমি বলি আমি তো মসজিদে বেতন দেই আমাদেরকে কি জানাবেন না। সাথে সাথে বাবুল মোল্লা আমাকে কলার চেপে ধরে আর আল আমিন আমার কপালে ঘুষি দেয়। পরে আমাকে মসজিদ থেকে বের করে দেয় তারা।

আহত মঝারুল ইসলাম সান বলেন, আমি মসজিদে নামাজ পরতে এসে দেখি অনেক উত্তেজনা চলছে। সেখানে আমার বাবা শহিদুল ইসলাম মোল্লার উপর আংগুল তুলে কথা বলছে মজিবর হওলাদার ও নুরু হাওলাদার। আমি মজিবর হাওলাদারকে বল্লাম ভাই আপনি কেন আমার বাবার সাথে এই ব্যবহার করছেন। তখন তারা আমাকে ধমক দেয় ও মজিবর হাওলাদার আমার গলা চেপে ধরে। আর তার ভাই নুরু হাওলাদার আমার জামর কলার চেপে ধরে সাইডে নিয়ে যায় ও আমাকে মারধর করে। তার পর তারা আমাদেরকে মসজিদ থেকে বের করে দেয়।

বাবুল মোল্লা ও মজিবর হওলাদারের কাছে এ বিষয়ে জানতে চাইল তারা বক্তব্য দিতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net