1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোজাম্বিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মোজাম্বিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬০১ বার

আফ্রিকার দেশ মোজাম্বিক জাম্বেজিয়া প্রদেশের আলতো-মুলুক শহরে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ ।

কোভিন ১৯ মোজাম্বিক সরকারের নির্দেশিত বিধিনিষেধ ও প্রযোজ্য স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে মোজাম্বিক আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৭ ই ফেব্রুয়ারি রবিবার বিকালে আলতো মুলুক শহরে জাতীয় সংগীত এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ শিরোনামে একুশের কালজয়ী গানটি পরিবেশনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন , মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিন । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সভাপতি জসীম উদ্দিন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল্যবান বক্তব্য রাখেন মোজাম্বিক আওয়ামীলীগের সিনিয়র আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, কাজী আরিফ ,শহিদুল ইসলাম,মোরশেদুল আলম (মিশু), আনিছুর রহমান, রুকন শীল । আরো উপস্থিত ছিলেন মোজাম্বিকের বিভিন্ন প্রদেশ এবং ডিস্ট্রিক থেকে আসা আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net