1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভাকে ময়লা আবর্জনা মুক্ত রাখতেই মেয়র রাত-দিন অপচনশীল আবর্জনা কিনছেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

রাউজান পৌরসভাকে ময়লা আবর্জনা মুক্ত রাখতেই মেয়র রাত-দিন অপচনশীল আবর্জনা কিনছেন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৪ বার

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রতিদিন কিনছেন অপচনশীল ময়লা আবর্জনা। প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজার,বাড়ির আশ-পাশ,রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে অপচনশীল আবর্জনা কুড়িয়ে বিক্রির উদ্দেশ্য নিয়ে আসেন পৌর কার্যালয়ে সামনে। এসব অপচনশীল ময়লা আবর্জনা কুড়িয়ে নিয়ে আসেন নানান বয়সী নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা।

মেয়র অপচনশীল আবর্জনা কিনে নেন প্রতিবস্তা ১০০ টাকা দরে।সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গহিরা ইউনুস সুফিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে অপচনশীল ময়লা আবর্জনার কেনা-বেচার হাট। সেখানে অপচনশীল ময়লা আবর্জনার কেনা-বেচার হাট উদ্বোধন করেন তরুণ আ.লীগ নেতা ফারাজ করিম চৌধুরী।উদ্বোধনের পর তিনিসহ পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ কিনে নেন অপচনশীল আবর্জনা।এসময় উপজেলা আ.লীগের সিনিয়র সহ- সভাপতি আনোয়ারুল ইসলাম,কাউন্সিলর বশির উদ্দিন খাঁন,আলমগীর আলী, জানে আলম জনি, যুবলীগ নেতা আবু ছালেক ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,নাছির উদ্দিন প্রমুখ।

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এসব আবর্জনা কিনেন বলে জানা গেছে।এ সময় প্রতিবস্তা ১০০ টাকা দামে ৫শতাধিক বস্তা অপচনশীল আবর্জনা ক্রয় করেন মেয়র।তিনি অপচনশীল আবর্জনা সংগ্রহকারীদের উৎসাহিত করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net