1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মুফতি সৈয়দ কলিম উল্লাহ্ শাহ্ ও মুফতি সৈয়দ রহিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারীর ওরশ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

রাউজানে মুফতি সৈয়দ কলিম উল্লাহ্ শাহ্ ও মুফতি সৈয়দ রহিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারীর ওরশ সম্পন্ন

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯৫ বার

গাউসুল আজম হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক:)’র সহোদর ভাগিনা আল্লামা মুফতি সৈয়দ কলিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারী (ক.) ও আল্লামা মুফতি সৈয়দ রহিম উল্লাহ্ শাহ্ মাইজভান্ডারী (ক:)” বার্ষিক ওরশ শরীফ চিকদাইর মাইজভান্ডারী দরবার শরীফ নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১মার্চ) আয়োজিত কর্মসূচিতে ছিল মাজার গোসল, গিলাফ চড়ানো, খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউসিয়া, মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল।

মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও হুজুরের নাতি হযরতুলহাজ্ব আল্লামা ছগির উসমানী ( মা.জি.আ.)।জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল্- আহযারী,আল্লামা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, আল্লামা ফরিদুল আলম মাইজভান্ডারী, আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা বাহাউদ্দিন ওমর মাইজভান্ডারী,মাওলানা এস এম তৈয়বুর রহমান,মাওলানা জামাল উদ্দীন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলমগীর আলম,ইউপি সদস্য জানে আলম,শাহ্জাহান, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, নুরুর হক চিকদাইর শাখা ২-এর সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দীন মানিক, আনিস উল খান বাবর,কোরবান আলী মিনকু, ছালে জঙ্গীর, আলমগীর হোসেন খালেক, মইনুদ্দিন মানিক। মাজারে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন হুজুরের নাতি হযরতুলহাজ্ব আল্লামা ছগির উসমানী ( মা.জি.আ.)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net