ঢাকা   ১১:০৪:২৪ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাউজান পৌরসভার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মহা নায়ক। তিনি পাকিস্তানীদের শোষনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে একটি লাল সবুজের খচিত পতকা উপহার দিয়েছেন।

আজ বঙ্গবন্ধুর স্বাধীন করা বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলায় পরিনত করা। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন তারই সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শের একমাত্র ঠিকানা বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশকে মর্যাদার আসনে নিয়ে গেছে। তিনি গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভার আয়োজন করেন রাউজান পৌরসভা। মুক্তিযুদ্ধের স্মৃতি চারণে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, নাছিমা আক্তার, জন্নাতুল ফেরদৌস ডলি, জেবুর নেছা প্রমুখ। আলোচনা সভা শেষে গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি