1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় বেপরোয়া বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

চকরিয়ায় বেপরোয়া বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৭১ বার

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড দিগরপানখালীস্থ এক নম্বর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা মাতামুহুরী নদী থেকে নির্বিচারে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ব্যাপকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধ কেন্দ্রিক পাঁচ শতাধিক বসতবাড়ি। এতে করে কয়েক হাজার জনঅধ্যুষিত এলাকাটির অসংখ্য পরিবার আতংকে দিন কাটাচ্ছে। এলাকাবাসীর জন্য বর্ষা মৌসুম আসলে বাঁধটি হুমকি হয়ে দাঁড়ায়।

তাই বেপরোয়া বালু উত্তোলন বন্ধ করার দাবিতে গতকাল শুক্রবার বিকাল ৩টায় গৃহহীন ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আয়োজনে শতশত জনসাধারণের অংশগ্রহণে ঝুঁকিপূর্ণ বাঁধে দাঁড়িয়ে শান্তিপূর্ণ এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা পোষন করে সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. বেলাল উদ্দিন ও সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম।
এছাড়া এলাকার বাসিন্দা হিসেবে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জামাল হোসাইন নূরী, যুবলীগ নেতা মো. রোমান, মো. মিজান, মো. শাহজাহান, শ্রমিকলীগ নেতা আমির হোসাইন, সরওয়ার আলম প্রমুখ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা অনতিবিলম্বে মানুষের জানমালের নিরাপত্তায় মাতামুহুরী নদীর করাল গ্রাসে ভাঙ্গনরোধ নিশ্চিতকল্পে বেপরোয়া বালু উত্তোলন বন্ধে সরেজমিন তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) ও চকরিয়া ওসিসহ উর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনের জরুরীভিত্তিতে হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net