1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় কর্তব্যরত পুলিশ পরিদর্শকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

কুমিল্লায় কর্তব্যরত পুলিশ পরিদর্শকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৭১ বার

কুমিল্লার মুরাদনগর থানায় কর্তব্যরত অবস্থায় মোকাদ্দেস হোসেন নামের এক পরিদর্শকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। মোকাদ্দেস হোসেন (৪৯) মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।
মুরাদনগর থানা সূত্র জানায়, শুক্রবার সকালে মুকাদ্দেস হোসেন বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে কুমিল্লা প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে
তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তারা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানিয়েছেন, মোকাদ্দেস হোসেন এই থানায় এসেছেন মাত্র দেড় মাস হয়েছে। আগে কোন শারীরিক জটিলতার কথা শুনিনি। এভাবে চলে যাবেন ভাবতেও পারিনি। এই দেড় মাসে নিজেকে একজন বিচক্ষণ পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net