ঢাকা   ১২:৫২:৪৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

চন্দ্রা হাইওয়ে পুলিশের ঐ‌তিহা‌সিক ৭ই মার্চ পালিত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঐ‌তিহা‌সিক ৭ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চে ভাষণের দিনটিকে “ঐতিহাসিক ৭ই মার্চ” ২০২২ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে সালনা হাইওয়ে থানা কর্তৃক চন্দ্রা মো‌ড়ে আ‌লোচনা সভার আ‌য়োজন করা হ‌য়। উক্ত আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন এলাকার মু‌ক্তি‌যোদ্ধা ও গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ। সালনা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফি‌রোজ হো‌সেনের সভাপতিত্বে অনুস্ঠিত হয়। অ‌ফিসার ইনচার্জ, সালনা হাইও‌য়ে থানার অ‌ফিসার্স ইনচার্জ, তার বক্তব‌্য ব‌লেন- আজ ঐতিহাসিক ৭ ই মার্চ। ১৯৭১ সালের আজকের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অসীম সাহসীকতার সাথে ঢাকার রেসকোর্স ময়দানে বিকাল ৩.২০ মিনিটে লাখ জনতার উদ্দেশ্যে বজ্রকন্ঠে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মুলত বাঙ্গালী জাতীর মুক্তির সনদ। তিনি তৎকালিন রাজনৈতিক পরিস্থিতি বাঙ্গালীর আবেগ ও স্বপ্নকে একই সূত্রে গেথে বজ্রকন্ঠে ঘোষনা করেন ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।

বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন একটি জনগোষ্টির মুক্তির মহাকাব্য। গণতন্ত্র ও বিশ্বমানবতার মুক্তির সংগ্রামে এ ভাষন যুগেযুগে অনুপ্রেরণা যোগাবে । এ ভাষনে প্রথম অংশে ছিল ইতিহাস দ্বিতীয় অংশে বাঙ্গালীর জাতির উপর নির্যাতন নিপীড়নের কথা এবং শেষাংশে ছিল বাঙ্গালী জাতির মুক্তির ডাক। এ ভাষন পাল্টে দিয়েছে একটি দেশের মানচিত্র, জাতীয় পতাকা , জাতীয় সংগীত। এ ভাষন শুধু বাঙ্গালী জাতীর জন্যই নয় বিশ্ব মানবতার জন্য একটি মহামূল্যবান দলিল। যার কারনে ইউনে‌স্কো ২০১৭ সালে বঙ্গুবন্ধুর সেই ঐতিহাসিক ভাষন কে স্বীকৃতি প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি