1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতীর মুক্তির সনদ- বললেন বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতীর মুক্তির সনদ- বললেন বক্তারা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৪৭ বার

রাউজানে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আলাদা আলাদা ভাবে দিনটি পালন করেন। এছাড়া বিভিন্ন সংগঠন ও স্বুল কলেজে ৭ মার্চের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেন। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাউজান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণের নেতৃত্বে পুলিশ সদস্যরা। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষে দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব এর সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কিৃতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, টিএইচও নুরুল আলম দীন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জাম, আবদুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদল পালিত, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, মুক্তিযোদ্ধা সাধন পালিত প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতীর মুক্তির সনদ। শোষন মুক্ত স্বাধীন দেশ প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ দলীল। এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ার চুরান্ত দিক নিদের্শনা দিয়েছিলেন। আলোচনা সভা শেষে রাউজান শিল্পকলা একাডেমির শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net