ঢাকা   ০৭:৩১:২২ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে ৭ ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার বড়াইল, কৃষ্ণনগর, বিদ্যাকুট, নাটঘর, শিবপুর, বিটঘর ও কাইতলা দক্ষিণ
৭ টি ইউনিয়নের সকল সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৩ জন সাধারণ সদস্য ও ২১জন সংরক্ষিত মহিলা সদস্যকে এ শপথবাক‍্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, যার যার এলাকার সামগ্রিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এই জনপ্রতিনিধিদের সবধরণের সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি