1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাত মাদরাসায় তাফসীর মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাত মাদরাসায় তাফসীর মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৪৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নে বাবুচি দারুচ্ছুন্নাত হাফেজিয়া নুরানী মাদরাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকালে মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত তাফসীর মাহফিলে সভাপতিত্ব করেন বাবুচি দারুচ্ছুন্নাত হাফেজিয়া নুরানী মাদরাসার দাতা সদস্য, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সদস্য, কে এম এস এন্ড প্রিয়ম গ্রæপ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ¦ হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাচঁপুরী।

মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করেন ফেনী জামেয়া ইসলামিয়া ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রহমান জামী। বিশেষ মুফাচ্ছির ছিলেন চৌদ্দগ্রাম আল-মদিনা খালাসী জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম আবরার, বাবুচি দারুচ্ছুন্নাত হাফেজিয়া নুরানী মাদরাসা কমপ্লেক্সে জামে মসজিদের খতিব মাওলানা রাজি বিল্লাহ্ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুচি দারুচ্ছুন্নাত হাফেজিয়া নুরানী মাদরাসার দাতা সদস্য আবুল হোসেন মেম্বার, বিশিষ্ট সমাজসেবক সামছুল আলম, বাবুচি দারুচ্ছুন্নাত হাফেজিয়া নুরানী মাদরাসা কমপ্লেক্সে জামে মসজিদেও কোষাধ্যক্ষ আব্দুল মতিন মজুমদার, বিশিষ্ট সমাজসেবক নজির আলম, মোস্তফা কামাল, জহিরুল আলম মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net