ঢাকা   ০৫:০৩:৪৭ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিদ্যালয় অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক হাবিবুল্লাহ খালেদ এবং মোজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

শিক্ষার্থী তারেকুল ইসলামের কন্ঠে কোরআন তেলাওয়াত এবং সুজয় দে’র কন্ঠে গীতা পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা আরম্ভ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি