1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও মিলন মেলা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও মিলন মেলা সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৩৪ বার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজার উপকূলীয় এলাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকুলীয় সাংবাদিক ফোরামের বার্ষিক পিকনিক ও সাধারণ সভা।

তিন দিনের আনন্দ ভ্রমণে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বসেছিল কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম এর সদস্যরদের মিলনমেলা।

গত মঙ্গলবার সকালে তাদের এ আনন্দ ভ্রমণ শুরু হয়। এসো মিলি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে’ -স্লোগানকে উপজীব্য করে কক্সবাজার উপকূলীয় এলাকায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’ এবার এই আনন্দ ভ্রমণে বেরিয়ে ছিলেন।

ভ্রমণের পাশাপাশি এবার সেন্টমার্টিনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির সাধারণ সভা । ‘সাংবাদিক মিলন মেলা ও সাধারণ সভা -২০২২’ এর এ যাত্রায় সাংবাদিক দলটি এবার মোট তিন দিনের ভ্রমণ ট্যুর করেছেন । ৮, ৯ ও ১০ মার্চ এ তিন দিনের ভ্রমণ শেষে তারা গতকাল সন্ধার দিকে নিজ নিজ এলাকায় ফিরেছে।

দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যটক এবং স্থানীয়দের উদ্বোদ্ধ করণ ও জনসচেতনতার লক্ষ্যে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেন এ সংগঠনটি ।

সেন্টমার্টিনে তারা নিঝুম বাড়ী রিসোর্টে অবস্থান করে প্রবাল দ্বীপের বিভিন্ন নৈসর্গিক দৃশ্য অবলোকনের পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ করছেন ।

সংগঠনটির সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরী ও সাধারণ সম্পাদক হোবাইব সজিব এর নেতৃত্বে এ ভ্রমণ ট্যুরে অংশ নেন । এসময় ভ্রমনে অংশ গ্রহণ করেন, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, নির্বাহী সদস্য রেজাউল করিম, রকিয়ত উল্লাহ, মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্দুল মালেক সিকদার, আবুল কাশেম, সদস্য মোহাম্মদ এরফান হোসেন, কাইছার হামিদ, শাহাদাত আলী জিন্নাহ, আলা উদ্দিন আলো, কপিল বিন আমির, আল জাবের প্রমূখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক নাজিম উদ্দিন, মিজবাহ উদ্দিন আরজু , ইমরান নাজির ও শেখ আব্দুল্লাহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, আব্দুল জলিল কোম্পানী, ইমরুল এহসান, আমিনুল ইসলাম রাজু, সাঈদ তাসলিম । উল্লেখ্য, সেন্টমার্টিনে দ্বিতীয় দিন ৯ মার্চ (বুধবার) রাত ৯ টার সময় সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের নির্বাহী সদস্য আব্দুল মালেক সিকদারকে আহবায়ক ও নির্বাচন কমিটির প্রধান করে রাত ১২ টার পর ২য় অধিবেশনে তার নেতৃত্বে ২০২২-২০২৪ সেশনের জন্য ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সরাসরি ব্যালেটে সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে বিপুল ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয় স.ম ইকবাল বাহার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মুহাম্মদ হোবাইব সজীব।

আগামী ১ সপ্তাহের মধ্য উপদেষ্টা কমিটির সাথে পরামর্শ ও বৈঠক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net